• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2024   Tuesday

নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক, আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে ও অর্থনীতির চাঙ্গাভাব এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

মঙ্গলবার রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেতবুনিয়ায় শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এর আগে ধর্ম উপদেষ্টা শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগ ঘুরে দেখেন।

ধর্ম উপদেষ্টা বলেন,গোলমালের ভেতরে নির্বাচন হতে পারে না। তবে আসতে আসতে দেশের অবস্থা উন্নতি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা উন্নতি হলে জাতীয় নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা নিজের মুখে ঘোষণা দেবেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এ প্রথম বহু বছর পর জনগন নিজের ভোট নিজে দিতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিধিমত ভোট হবে। একজনের ভোট আরেকজন কেটে নেওয়ার অনুশীলন আমরা বন্ধ করে দেবো। নির্বাচন জনগণ যাদের মনোনীত করবেন আমরা নির্দ্বিধায় তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।

দূর্ণীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই উল্লেখ তিনি বলেন, যেসব স্থানে মডেল মসজিদে অনিয়ম ও নির্মাণত্রæতি রয়েছে সেইসব দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি বিভিন্ন উন্নয়ন সহায়তারও প্রতিশ্রæতিতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ