• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়,মঙ্গলবার বাধের পানি ছাড়া হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2025   Monday

টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌছেছে। মঙ্গলবার সকাল ৯টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হবে।
সোমবার বিকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক মাহমুদ হাসান এক বিশেষ ঘোষনায় বলেছেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমার নিকটবর্তী হওয়ায় মঙ্গলবার সকাল ৯টায় বাধের স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হবে। তবে জরুরী পরিস্থিতিতে এই ঘোষনার পুর্বে যে কোন সময়ে স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী জনসাধারণেক আতংকিত না হয়ে সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছেন বিশেষ ঘোষনায়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, সোমবার বিকাল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৭ দশমিক ৮৪ ফুট মিনস সি লেভেল এমএসএল রয়েছে। ১০৮ ফুট এমএসএল গেলে বিপদসীমা হিসেবে ধরা হয়। পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। মঙ্গলবার সকাল ৯টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার কিউসেক পানি নির্গত হয়ে কর্ণফুলী নদীতে পড়বে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমীন বলেন সোমবার কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির এক জরুরী মিটিং হয়েছে। মঙ্গলবার কাপ্তাই কর্ণফূলী বাঁধের পানি ছেড়ে দেওয়ার জন্য মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার জনগণের দুর্ভোগ কমানোর লক্ষে এ পানি ছেড়ে দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ