• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে র‌্যালী ও ধর্মীয় আলোচনা মধ্য দিয়ে বুদ্ধ পুর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2015   Sunday

 

রোববার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম উৎসব বুদ্ধ পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

উল্লেখ্য, দুই হাজার ৫৫৮ বছর আগের দিনে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ আর্বিভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ(বুদ্ধত্বলাভ) ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বৈশাখী পূর্নিমা দিনে। তাই এ বৈশাখী পুর্ণিমা তথা বুদ্ধ পূর্নিমার দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন।

 

উপলক্ষে সকালের দিকে পার্বত্য ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকার উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে কাঠালতলী মৈত্রী বিহার চত্বর পর্ষন্ত বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। র‌্যালীতে বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও  বৌদ্ধ পতাকা হাতে নিয়ে শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে মৈত্রী বিহার দেশনালয়ে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে এতে ধর্ম দেশনা দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পূর্নজ্যোতি মহাস্থবির, ত্রিপিটক বিশারদ শ্রীমৎ পঞাদীপা মহাথোরা ও রত্নজ্যোতি ভিক্ষু। এর আগে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অন্যদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গন পর্ষন্ত বৌদ্ধ ধাতুসহকারে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজবন উপাসক উপাসিকা পরিষদের সধারণ সম্পাদক প্রতুল দেওয়ান ও বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ। পরে বন বিহার মাঠে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের ভিক্ষুসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানের মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান অনুষ্ঠিত হয়। বিকালে হাজার প্রদীপ প্রজ্জলন এবং সন্ধ্যায় আকাশ প্রদীপ উড়ানো হয়।


অপরদিকে, শহরের রাঙ্গাপানিস্থ লুম্বিনী ও সাধনাপুর বন বিহার শাখার দায়ক-দায়িকাদের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী রাঙাপানি এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও আসামবস্তি হয়ে লুম্বিনী বন বিহার শাখায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে কয়েক শত ভিক্ষু ও শ্রমণ এবং দায়ক-দায়িকারা অংশ গ্রহন করেন।


এসব ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্ম দেশনায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনার পাশাপাশি গৌতম বুদ্ধের অমৃতবাণী মেনে চলতে সত্য ও ন্যায় পথে চলার জন্য হিতোপদেশ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ