• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পাহাড়ে সহিংসতা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2025   Friday

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতা ঘটনায় নিহত, লুটপাত অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।
কতুকছড়ি বাজার এলাকায় পাহাড়ী ছাত্র পরিষদ, হিলউইমেন্স ফেডারশন ও গনতান্ত্রিত যুব ফোরামের যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি তনুময় চাকমা।অন্যান্যর মধ্য বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সংগঠক নির্নয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তর চাকমা, হিলউইমেন্স ফেডারশনের দপ্তর সম্পাদক রিতা চাকমা প্রমুখ
এর আগে একটি বিক্ষোভ মিছিল নির্মাণপুর বৌদ্ধ বিহার এলাকা বের হয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কতুকছড়ি বাজার এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫হাজার নারী পুরুষ অংশ নেয়। সমাবেশ চলার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সমাবেশে বক্তারা অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, একই দেশে দুটি আইন থাকবে কেন। সমতলের যে আইন চলছে পার্বত্য চট্টগ্রামেও একই আইন প্রয়োগ করতে হবে। ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে নারকীয় হত্যাকাণ্ডে চার জন নিহতের ঘটনা ঘটলেও রাষ্ট্র এই হত্যাকাণ্ডের বিচার করেনি। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি। রাষ্ট্র যদি আমাদের নাগরিক ভাবতো, তাহলে হত্যাকাণ্ডের বিচার করতো। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতো। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ