• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সেনা বাহিনীর সাবেক সার্জেন্ট নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2015   Saturday

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে আড়াই মাইল নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসী গুলিতে সেনা বাহিনী সাবেক সার্জেন নিহত হয়েছে। তার নাম সতীন্দ্র লাল ত্রিপুরা(৫৫)। তিনি আড়াই মাইল হাদুক পাড়ার বাসিন্দা ব্রজেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের আড়াই মাইল নামক স্থানে সাবেক সেনাবাহিনী সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরাকে শনিবার সকাল ১১টা দিকে একদল দুর্বৃত্ত গুলি করে মৃত্যুর নিশ্চিত জেনে স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন খবর দেয়ার পর পুলিশ খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ধর্মঘর এলাকায় স’মিল সংলগ্ন ছড়ার পাশ্ববর্তী এলাকা সতীন্দ্র লাল ত্রিপুরার লাশ রক্তাক্ত উদ্ধার করে। লাশ ময়নতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, ৪নং পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা , সদর ওসি মোঃ সামসুদ্দিন ভূইয়া ও ম্যাজিষ্ট্রেটসহ উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় নিহতের আত্বীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।



এদিকে, নিহতের বড় ছেলে রনি ত্রিপুরা জানান, শনিবার সকালে আড়াই মাইল ধর্মঘর দোকান থেকে তার ভাইকে মোবাইলে ডেকে নিয়ে যায়। খাগড়াছড়ি ছড়ার পাড়ে খালি ঘরটি ভাড়া নেয়ার কথা বলে উগ্রপন্থীরা তার ভাইকে গুলি করে হত্যা করেছে।


নিহতের ছোট ভাই মিহির লাল ত্রিপুরা ভারতীয় বিচ্ছিন্ন গ্রুপের উগ্রপন্থি এনএলএফটি’র সদস্যরা পরিকল্পিতভাবে তার ভাইকে মুঠোফোনে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বলে দাবী করেছেন।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ত্রাসীরা খুব কাছে থেকে মাথার পিছনে দিক হতে গুলি করায় কপালে সামনে থেকে গুলিটি বেরিয়ে গেছে। এতে তার প্রচুর রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা রুজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ