• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানের লামায় বজ্রপাতে গুরুতর আহত ৪

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলায়  বজ্রপাতে একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে  লামা পৌরসভার ৬নং ওয়ার্ডে সিলেডি পাড়াতে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ফিরোজ মিয়া(৫৫) পিতা- অজ্ঞাত, আনোয়ারা বেগম(২৮) স্বামী- খুরশেদ আলম, রিয়া মনি(১০) পিতা- খুরশেদ আলম, আইয়ুব আলী(১২) পিতা- মোঃ খলিল। তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা  গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে  লামা পৌরসভার ৬নং ওয়ার্ডে সিলেডি পাড়া উপর দিয়ে ঝড়োবৃষ্টি ও বজ্রপাত হয়। এতে ঝড়োবৃষ্টিতে বাড়ীঘর লন্ডভন্ড হয়ে যায় অর্ধশত ঘরবাড়ি। এসময় আকস্মিক বজ্রপাতে তিন জন আহত হয়।

 

প্রত্যক্ষদর্শি আবুল কাসেম জানান, আকস্মিক বজ্রপাতের শব্দ শুনে  তিনি  ঘর থেকে বের হয়ে দেখেন পাশের বাড়িতে চিৎকার  করছে।   পরে তিনি সেখানে  গিয়ে বজ্রপাতে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য মাহিন্দ্র যোগে লামা হাসপাতালে  প্রেরন করেন। আহতদের  দু’জনের অবস্থা আশংকাজনক।

 

লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ছরোয়ার আলম  জানান বজ্রপাতে চার আহত হয়েছে বলে শুনেছি। তাদের  দ্রুত লামা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ