• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বরকলে ছাত্রলীগের উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ৫

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

শনিবার রাঙামাটির বরকল উপজেলায় ছাত্রলীগের উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জেলা কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

 

পুলিশ জানায়, বরকল উপজেলা পুরাতন হল রুমে শনিবার সকাল থেকে ছাত্রলীগের উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল চলছিল। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহ ইমরান রোকন ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সাইদুলের উপস্থিতিতে উপজেলা শাখার কমিটি ঘোষানার  আগ মহুর্তে পুরাতন কমিটি থেকে নতুন কমিটিতে কে কে থাকবে তা নিয়ে দুপক্ষ তর্কাতর্কিতে এক পর্যায়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। এসময় নেতাকর্মীরা হলের ভেতর  চেয়ার ও টেবিল ভাংচুর করে। এতে সংঘর্ষে  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, কামরুল ইসলাম, আক্তারুজ্জামান টুটুল, আরিফুর ইসলাম আরিফ ও জাহিদুল ইসলাম সুজন নামের ৫ জন আহত হয়। আহদের  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা ছাত্রলীগের কাউন্সিলের নতুন কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ