• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মাটিরাঙ্গায় ২০মিটার চোড়াই মদ উদ্ধার,আটক-১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2015   Wednesday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ২০মিটার চোড়াই মদ উদ্ধার করেছে পুলিশ । বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল চোড়াই মদসহ এক যুবককে আটক করেছে ।  আটককৃত যুবকের নাম মোঃ আব্দুর রহমান রুবেল(২৮) । সে নোয়াখালীর চাটখীল উপজেলার পশ্চিম পরকোর্ট গ্রামের মোঃ ওবায়দলি হকের ছেলে  । এসময় হিরণ মিয়া ও মহিম উদ্দিন নামে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় ।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা মাটিরাঙ্গায় বুধবার বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই মোঃ কবির হোসেন ও এএসআই মোঃ মহসিন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাটিরাঙ্গা বাজারস্থ শান্তি পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করে । এসময় পুলিশ তার কাছ থেকে একসাথে লিচু, আনারস ও আমের কাটুন মোড়া অবস্থায় ২০লিটার দেশীয় চোড়াই মদ উদ্ধার করে ।

 

আটক যুবক তার সহযোগীদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা থেকে চোড়াইমদ নিয়ে গিয়ে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছেন বলে জানিয়েছেন এসআই মোঃ কবির হোসেন । তারা এসব চোড়াই মদ উপজেলার গোমতির বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছে বলেও স্বীকার করেছেন ।

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর মোহাম্মদ বেপারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত যুবকসহ তার সহযোগীদের বিরুদ্ধেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাটিরাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের  করেছে  ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ