• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মানিকছড়িতে অজ্ঞাতনামা প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2015   Wednesday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকালে জেলার মানিকছড়ি উপজেলা পোস্ট অফিস সংলগ্ন একটি ডোবা তেকে অজ্ঞাতনামা প্রতিবন্ধী আনুমানিক ১৭/১৮বছরের যুবকের লাশ উদ্ধার করা হয় ।

 

এলাকার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মানিকছড়ি উপজেলা বুধবার সকাল আনুমানিক ৭টার সময় এলাকার স্থানীয়রা পোস্ট অফিস সংলগ্ন ডোবাটিতে একটি লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায খবর দেয় । খবর পেয়ে মানিকছড়ি থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে থানায় নিয়ে আসেন ।

 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে মানসিক প্রতিবন্ধী যুবকটি এলাকায় ঘোরাফিরা করতে দেখা যেত। গত মঙ্গলবার দিবাগত রাতে ফজলুল দোকানের পিছনে পোষ্ট অফিস সংলগ্ন একটি টেবিলে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা গেছে বলে জানা গেছে । ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় কোন না কোনভাবে সে পাশের ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারে ।

 

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশ সনাক্ত না হলে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হবে বলে ওসি শফিকুল ইসলাম জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ