• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাদ্যশস্য লোপাটের সংবাদ প্রকাশের জেরে
লক্ষ্মীছড়িতে সাংবাদিককে গুম করার হুমকি!

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2015   Thursday

খাদ্যশস্য লোপাটের সংবাদ প্রকাশ করায় সুপ্রভাত বাংলাদেশ’র লক্ষ্মীছড়ি সংবাদদাতা টাতুমনি চাকমাকে গুম করার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলের  স্থানীয় এক নেতা।

 

হুমকি দাতা আনোয়ার হোসেন আওয়ামীলীগের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং লক্ষীছড়ি উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ভগ্নিপতি। হুমকির অভিযোগকারী দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি টাতু মনি চাকমা জানান,দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় হতে লক্ষীছড়ি উপজেলা প্রেস ক্লাবের জন্য বরাদ্ধকৃত এক মেঃটন খাদ্য শস্য উধাও হওয়ার খবর প্রকাশের জেরে  আনোয়ার হোসেন সংশ্লিষ্ট সংবাদকর্মীকে গুম করার এই হুমকি দেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ মে রাত ৮টার দিকে আনোয়ার হোসেন এবং  তার দুই সহযোগী সুপ্রভাভাত বাংলাদেশ এর লক্ষীছড়ি প্রতিনিধিকে বাজারের বাস টার্মিনাল এলাকায় জনৈক বাবুল পিসির দোকানে ডেকে নিয়ে  দলের নামে ষাট হাজার টাকা নেয়ার বিষয়ে কেন খবর প্রচার করা হলো এবং দলের সভাপতি,সাধারন সম্পাদক  দূর্নীতি করলে কেন খবর প্রচার করা হয়না বলে কৈফিয়ত চান এবং আটকে রেখে জঘন্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে উপস্থিত কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন ।

 

উল্লেখ্য, গত ২১মে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় লক্ষীছড়ি উপজেলার প্রেসক্লাবের জন্য বরাদ্ধকৃত এক মে:টন খাদ্য শস্য উধাও এবং আনোয়ার হোসেন কতৃর্ক ক্ষমতাসীন দলের নামে ষাটহাজার টাকা নেয়ার বিষয়ে সংবাদ  প্রকাশিত হয়।

 

সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়ে লক্ষীছড়ি থানা ইনচার্জ মিজানূর রহমান বলেন,হুমকি বিষয়ে সাধারন ডায়েরী (জিডি) গ্রহন করা হয়েছে এবং পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ