• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতার হুমকি
কাউখালীতে সরকার দলের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদকর্মীদের

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2015   Friday

রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সব ধরণের সংবাদ বর্জণের ঘোষণা দিয়েছেন কাউখালীতে কর্মরত সংবাদকর্মীরা। শুক্রবার বিকালে কাউখালী উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তরা জরুরী বৈঠক শেষে এ ঘোষনা দেন।

 

কাউখালী প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আরিফুল হক মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, ওমর ফারুক ইকবাল। সাংবাদিক নেতারা বলেছেন, গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কাউখালী উপজেলায় সরকার দলের সকল প্রকার সংবাদ বর্জন অব্যাহত থাকবে।


গত ১২ ও ১৩ মে বিভিন্ন দৈনিকে “ছয় কোটি টাকার মরণ ফাঁদ কাউখালী বিদ্যুৎ সাবস্টেশন” প্রতিবেদন প্রকাশিত হলে গত ১৯ মে বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর জেরে সরকার দলের দুই ভূঁইফোড় কর্মী নাজিম উদ্দিন ও মনিরুল ইসলাম মনির উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। নাজিম উদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম মনির উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারের সহোদর।


প্রায় সোয়া ৬ কোটি টাকার ব্যয়ে নির্মাণাধীন কাউখালী বিদ্যুৎ সাবস্টেশনের লাইন সম্প্রসারণের জন্য তিন কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের কাজটি পায় চট্টগ্রামের উত্তরা এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে কোন অভিজ্ঞতা না থাকা সত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজটি সাব-কন্ট্র্যাক্টে করছেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠান আরমান এন্টারপ্রাইজ। কিন্তু কাজ করছেন কাউখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।


উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ও ১১ মে দুই দফায় হাল্কা বাতাসেই ৩৩ কেভির দুটি ক্যাবল ছিড়ে মাটিতে আছড়ে পড়ে। এরমধ্যে ২০ ফেব্রুয়ারি পাইনবাগান এলাকায় ১১ কেভি ক্যাবল ছিড়ে দুজনের মৃত্যুর ফলে পুরো লাইনটি স্থানীয়দের কাছে মরণফাঁদ হিসেবে দেখা দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ