• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

অসাদাচারণ ও দুর্নীতি অভিযোগে
খাগড়াছড়ির যুগ্ন জেলা জর্জ আদালতের স্টেনোগ্রাফার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2015   Monday

অসাদাচারণ ও দুর্নীতির  অভিযোগে খাগড়াছড়ির যুগ্ন জেলা জর্জ আদালতের উচ্চমান সহকারি (স্টেনোগ্রাফার) মোঃ জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । ১৭ মে খাগড়াছড়ি জেলা জর্জ মোঃ  ইনামুল হক সাক্ষরিত অফিস তাকে চাকুরি থেকে সাময়িকভবে বরখাস্তের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলা জর্জ কার্যালয়ের সেরেস্তাদার পদে দায়িত্ব থাকাকালীন সময়ে প্রভাবশালী কর্মচারী মোঃ জাহাঙ্গীর আলম চাকুরীতে যোগদানের পর বিভিন্ন সময়ে মামলার আসামী ও বাদী পক্ষদের মামলা থেকে অব্যহতি বা জিতিয়ে দেয়ার  নাম করে জেলা জর্জের অপবাদ নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছেন । জেলা জর্জ আদালতের ভারপ্রাপ্ত সেরেস্তাদার হিসাবে দায়িত্ব পালনকালীন একটি আপীল মামলা যার নং ০৩/২০১০ এর পক্ষ কামাল উদ্দিন-কে মামলায় জিতিয়ে দেয়ার নিমিত্তে জেলা জর্জকে দুই লক্ষ টাকা দিতে হবে বলে নামে বেনামে ঘুষ গ্রহন করার প্রমাণ পায়  ।

উল্লেখ্য, ১৫ জানুয়ারী জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন ও আবদুল জলিল রাইটারের উপস্থিতিতে কামাল উদ্দিন থেকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করেন জাহাঙ্গীর । প্রভাবশালী ও দুর্নীতিবাজ এ কর্মচারীর ঘুষ কেলেংকারীর বিষয়টি জানা-জানি হলে জেলা জর্জ কার্যালয়ের স্মারক নং জেজকা/ খাগড়া-৪৭/১৫ (গোপনীয়) তারিখ ১৯-০৪-২০১৫ইং তারিখে উক্ত কেলেংকারীর ঘটনার কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় । তার উক্ত কার্যকলাপ ও দুর্নীতি অপরাদের জড়িত  থাকার  সামিল হওয়ার সাপেক্ষে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল ) বিধি ৩ বি ও ৩ ডি দফায় বিধান অনুযায়ী তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু করা হয় । বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ।

এদিকে উক্ত কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর বিচার প্রার্থীদের মাঝে স্বস্তি আসলেও জাহাঙ্গীরের সিন্ডিকেট চক্র এখনো সক্রিয় রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে  অফিসের এক কর্মচারী  অভিযেআগ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ