• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বিষ পানে গৃহবধুর মূত্যুঃ স্বামী-আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2015   Wednesday

খাগড়াছড়ির পৌরসভার ৬নং ওয়ার্ড পূর্ব শালবন এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী বিষ পানে একজনের মৃত্যু ঘটনা ঘটেছে । বুধবার এ ঘটনায় স্বামীর অতিরিক্ত বিষ প্রয়োগের আসমা আক্তার(১৮) নিহত হয়েছে বলে পরিবারের অভিযোগ পাওয়া গেছে। মাদকাসক্ত স্বামী মোঃ বাবুল(২০)কে আটক করেছে পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার পূর্ব শালবন এলাকায় পারিবারিকে কলহের জের ধরে স্বামী-স্ত্রী মদের সাথে দুজনে একসাথে বিষ পান করে । এক পর্যায়ে স্ত্রী আসমা আক্তার অতিরিক্ত বিষ পানে ছটপট করতে থাকলে এলাকাবাসী তাৎক্ষনিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা পর বুধবার ভোর রাতে কর্তব্যরত চিকিৎমক তাকে মৃত ঘোষনা করেন । এ সময় তার স্বামী বাবুল বিষ পানে ক্রিয়া কম হওয়াতে প্রানে বেচে যায় । বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতলের আবাসিক চিকিৎসক ডাঃ সন্জীব ত্রিপুরা ও ডাঃ সৌরভ বর্মন জানান, অতিরিক্ত বিষ পান করার ফলে চিকিৎসাধীন মহিলার মৃত্যু মুখে ঢলে পড়ে । তবে তার স্বামী চিকিৎসা চলছে ।

নিহত আসমা আক্তারের মা বিলবিস বেগম জানান, বিয়ে হয়েছে মাত্র ৭মাসে মতো তাতেই যৌতুকের জন্য চাপাচাপি করে নির্যাতন করে আমার কম বয়সী মেয়েকে মেরে ফেলা হয়েছে । এ ঘটনা সুষ্ঠু ও তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবী করেন ।             

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এসআই মির্জা আহমেদ মুক্তাকে তদন্ত কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছে । থানায় মামলা করা হয়েছে এবং মাদকাসক্ত স্বামী পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ