• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা অংথোয়াই মারমা আগুন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2015   Wednesday

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ নেতা অন্যতম অভিযোগকৃত অংথোয়াই মারমা আগুনকে আটক করেছে।  সন্তু লারমার সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র সভাপতি মংসাজাই মারমা জাপান ও মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষক চিংসামং চৌধুরী হত্যার পরিকল্পনাকারী অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার নন্দ্যুক্কা এলাকায় গোপন সংবাদের  ভিত্তিতে সেনা বাহিনীর গুইমারা সাব-জোনের লে.মোঃ আবদুর রহমানের নেতৃত্বে একদল সেনাবাহিনী ইউপিডিএফের নেতা  অংথোয়াই মারমা ওরফে আগুন কে আটক করে ।  বুধবার তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে নেয়া হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরনের নির্দেশ দেন।  

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোন কোন মামলা রয়েছে তা খতিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এ হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ জড়িত নয়। অংথোয়াই মারমা ওরফে আগুন ওই এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাংগঠনিক কাজে যাওয়ার সময় উদ্দেশ্য মূলকভাবে তাকে আটক করে নির্যাতন করা হয়েছিল আইন-শৃংখলা বাহিনী ।  তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতকে নিশর্তঃ মুক্তি দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ