• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2015   Friday

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক অমিত চাকমাকে র‌্যাব বৃহস্পতিবার পুলিশের হাতে  হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটি  খাগড়াছড়ি সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার খাগড়াছড়ির উপজেলা সদরের ৮ মাইল নামক স্থানে র‌্যাব ৭-এর সাথে সন্ত্রসীদের মধ্যে ব্যাপক গুলি  বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ২টি বিদেশী পিস্তলসহ অমিত চাকমাকে আটক করে র‌্যাব।

জানা গেছে, আটক অমিত চাকমাকে বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থানা পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে র‌্যাব।  এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ( মামলা নং-০৬, ১৮/০৬/২০১৫) পর তাকে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক অমিত চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কেরাংগাতলী গ্রামের বাসিন্দা লক্ষ্মী রঞ্জন চাকমার ছেলে। সন্ত্রাসী ও অস্ত্রব্যবসায়ীদের ধরতে র‌্যাব-৭ অভিযান সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানা  গেছে।

এদিকে সূত্র জানিয়েছে, আটক অমিত কোন রাজনৈতিক দলের সদস্য কিনা এখনো নিশ্চিত হওয়া  যায়নি। তবে নির্ভযোগ্য সূত্র দাবি করেছে আটক অমিত এমএন লারমা গ্র“পের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁয়া  জানান, আটক অমিত চাকমাকে র‌্যাব বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করার কারাগারে প্রেরন করা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ