• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়িতে সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2015   Saturday
no

no

লো-ভল্টেজ আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন জুরাছড়ি উপজেলাবাসী।  বিদুতের সরবরাহ লাইনে ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।

উপজেলার একাধিক বাসিন্দা জানান, ২০ জুন থেকে মিথ্যা অজুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।  তবে বিদ্যুৎ সরবরাহ করা হলেও উপজেলায় দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ মিলছে। এরই মধ্যে লো-ভল্টেজ আর ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল উপজেলাবাসী। পিডিবি বলছে দিনে-রাতে গড়ে চার ঘন্টা লোডশেডিং দেয়া হচ্ছে। তবে বাসিন্দারা বলছেন ভিন্ন কথা।

উপজেলা সদরের খাদ্যগুদাম সংলগ্ন গৃহিনী অনুকা চাকমা বলেন, মাস দুয়েক ধরে লোডশেডিং হচ্ছে।  সামান্য ঝড়ো-হাওয়া বা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। ২০ জুন থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন রয়েছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুনেন্দু কুমার চাকমা বলেন, লো-ভল্টেজ, ঘন ঘন লোডশেডিংয়ের ও সাপ্তহ ধরে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন কারণে ব্যাংকিং কার্য্যক্রম সমস্যা সৃষ্টি হচ্ছে । জুন মাসের বিভিন্ন বিল পরিশোধে সমস্যা পড়তে হচ্ছে।

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের ও মিথ্যা অজুহাতে সাপ্তহ ধরে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকায় ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান ইলেক্ট্রেনিক জিনিস নষ্ট হচ্ছে। এ বিষয়ে পিডিবির উদ্ধোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জুরাছড়ি উপজেলার পিডিবির একমাত্র স্টাফ টেকনেশিয়ন জ্ঞান রতন চাকমা বলেন, উপজেলা জুড়ে পিডিবির টেকনিশিয়ন একমাত্র তিনি  রয়েছেন। পাহাড়-জঙ্গল ঘুরে ঘুরে লাইনের ফল্ট খুজতে হচ্ছে। এককভাবে  চেষ্টা চালিয়ে যতটুকু সম্ভব সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি  দ্রুত পর্যপ্ত জনবলেরও দাবি জানান।

রাঙামাটি পিডিবির উপসহকারী প্রকৌশলী শিংলা গ্রু মারমা জানান, বিলাইছড়ি-কাপ্তাই মধ্যেবত্তি স্থানে পাহাড় ধসে বিদ্যুৎ খুটি পড়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রাখা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ী এলাকায় একটু ঝড়ো-হাওয়া হলেই বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছের ঢাল ভেঙ্গে পড়ে। এ ফল্টের কারণে ট্্রান্সফরমারের এইচটি ফিউজ পুড়ে যাচ্ছে। যতবার ওই ফিউজ পুড়ে, ততবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এছাড়া বিলইছড়ি ও জুরাছড়িতে পিডিবির পর্যাপ্ত জনবল না থাকায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ