• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত-এর বিক্ষোভ-মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2014   Friday

মহানবী (দঃ)-এর পবিত্র রওজা শরীফ সউদী সরকার কর্তৃক ভাঙ্গা ও অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাবের প্রতিবাদে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত জেলা শাখা।শহরের বনরুপা পেট্রোল পাম্প চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত রাঙামাটি জেলা সমন্ময় কমিটির সমন্ময়ক মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মোঃ আখতার হোসেন চৌধুরী, জেলা যুবসেনা আহবায়ক মোঃ আলমগীর, জেলা ছাত্রসেনা সভাপতি মোঃ মনসুর আলী। এর আগে শুক্রবার জুমার নামাজের পর বনরূপা জামে মসজিদ হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্ব চত্বরে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, মহানবী (দঃ)-এর পবিত্র রওজা শরীফ অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সউদী সরকার যে পরিকল্পনা করছে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, সউদী সরকারের মদদপুষ্ট ওহাবী মাদ্রাসাগুলো থেকে ইসলাম বিকৃতি ও ইসলামের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করা হয়ে থাকে। পাশাপাশি সউদী সরকারের  যে সমস্ত এজেন্ট বাংলাদেশে রয়েছে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখারও আহবান জানান।সমাবেশে  বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসেন আল-ক্বাদেরী।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ