• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকারভোগীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2015   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইটিডিএফ-ইউএনডিপি’র যৌথ প্রকল্প কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের চাষাবাদের প্লট পরিদর্শণ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন পরিষদ চেয়ারম্যান।

রাঙামাটি সদরস্থ কুতুবছড়ি পূর্ব পাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সিএইটিডিএফ-ইউএনডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা, গ্রামের কার্ব্বারী কান্দরশ্রী চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 মতবিনিময় সভায় পরিষদ চেয়ারম্যান দাতা সংস্থাগুলো দারিদ্রতা দূরিকরণে অর্থ প্রদান করছে সে সমস্ত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেও একজন কৃষি পরিবারের ছেলে। তাই কৃষকদের কষ্ট তিনি বোঝেন। বিদেশী অর্থের পাশাপাশি নিজেরা উদ্যোগী হয়ে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি  অঅরও বলেন, সমতল ভূমিতে ধান চাষের পাশাপাশি উচুঁ পাহাড়গুলোতে ফলজ গাছ রোপন পরিচর্যা ও রক্ষনাবেক্ষন করতে হবে। এ জেলার ফল অন্যান্য জেলাতে ব্যাপক চাহিদা রয়েছে এবং রপ্তানিও হচ্ছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার নিজেদের ও ছেলে মেয়েদের শিখাতে হবে। তবেই কৃষি ফসল ও ফল ফলাদির উৎপাদনে আরও বৃদ্ধি পাবে। তিনি আগামীতে পরিষদ  থেকে স্প্রে মেশিন প্রদানের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ