• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাই হ্রদে ছয় প্রজাতির মাছের বিলুপ্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2015   Saturday

মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের সাথে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার মধ্যে এক মতনিমিয় সভা অনুষ্ঠি হয়।

সভায় মৎস্য কর্মকর্তারা জানান,জীব বৈচিত্র্যর স্থান নষ্ট হওয়ায় ও কাপ্তাই হ্রদ দুষনের কারণে কাপ্তাই হ্রদের  দিন দিন মাছের প্রজাতির হ্রাস পাচ্ছে। ইতোমধ্যে হ্রদের দেশীয় মহাশোল, পাবদা, ঘনিয়াসহ ৬ প্রজাতির মাছ বিলুপ্তি হয়েছে। এক সময় কাপ্তাই হ্রদে ৭৬ প্রজাতির মাছের মধ্যে ৬৮প্রজাতির দেশীয় মাছের বিচরণ ছিল। এ অবস্থায় চলতে থাকলে হ্রদে মাছের উৎপাদন দিন দিন আশংকাজনক হারে হ্রাস পাবে।

জেলা মৎস্য অধিদপ্তরের সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হান্নান মিয়া। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের(৩য়) উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ মঃস্য গষেনা ইনস্টিটিউট রাঙামাটির গবেষনা কর্মকর্তা কাজী বেলাল উদ্দীন ও মোঃ ইসহাক।

মৎস্য কর্মকর্তারা আরও বলেন, সংরক্ষণের অভাবে কাপ্তাই হ্রদের পরিবেশ এখন ধ্বংসের মুখে। বিষাক্ত দ্রব্য, বৈর্জ্য ও ময়লা-আবর্জনা নিক্ষেপসহ নানা কারণে কাপ্তাই লেকের পরিবেশ মারাত্মকভাবে দুষণের শিকার হচ্ছে। পলি জমে ভরাট হয়ে যাচ্ছে হ্রদের তলদেশ। এছাড়া যত্রতত্রভাবে ব্যবহার করা হচ্ছে হ্রদ। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে মৎস্য বিচরণ ক্ষেত্র ও আবাসস্থল। এতে উদ্বেগজনক হারে হ্রদে মাছের উৎপাদন কমে যাচ্ছে।

তারা আরও বলেন,পার্বত্য অঞ্চলে কাপ্তাই লেকের পাশাপাশি মাছ উৎপাদন বাড়াতে সরকার মৎস্য অধিদফতরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যচাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় পর্যায় বাস্তবায়ন করছে। এ প্রকল্পে ৬৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

মৎস্য কর্মকর্তা ও গবেষকরা বলেন, কাপ্তাই হ্রদে এক সময় দুই প্রজাতির চিংড়ি,দুই প্রজাতির কচ্ছপ ও দুই প্রজাতির ডলফিন পাওয়া যেত। বর্তমানে ছোট প্রজাতির চিংড়ি পাওয়া গেলেও গলদা চিংড়ি এবং কচ্ছপ ও ডলফিন প্রজাতির মাছ হ্রদ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া হ্রদে বিলুপ্তির পথে রয়েছে দেশি মহাশোল, মধু পাবদা, পোয়া, ফাইস্যা, তেলে গুলশা ও সাদা ঘনিয়া। ক্রমে কমে যাচ্ছে রুই, কাতলা, মৃগেল, বাঁচা, পাটি পাবদা ও বড় চিতল প্রজাতির মাছগুলো। বর্তমানে হ্রদে প্রধান্য বিস্তার করেছে কাচকি, চাপিলা, কাটা মইল্যা, তেলাপিয়া, কালিবাউস, আইড়, বাটা, ফলি ও মলা। দুর্ঘটনাক্রমে হ্রদে সংযোজিত মাছের প্রজাতির মধ্যে রয়েছে গ্রাসকার্প, সিলভার কার্প, কার্পিও, রাজপুটি, তেলে নাইলোটিকা, তেলে মোজান্বিকা, থাই মহাশোল, আফ্রিকান মাগুর ও থাই পাঙ্গাস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ