• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে হ্লাসিমে মারমা ও ইসরাত তাবাসসুম

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2015   Saturday

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্ণ-কিশোরী প্রতিযোগীতা। এতে স্বর্ণ-কিশোরী নির্বাচিত হয়েছে যথাক্রমে রাঙামাটি সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত তাবাসসুম ও রাঙামাটি সরকারী শিশু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী হ্লাসিমে মারমা।

স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফা জামান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কুমার চাকমা, পুলিশের রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, কোতয়ালী থানার অফিসার্স ইনচাজ মোঃ আব্দুল রশীদ,রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা বড়ুয়া ও চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করে করেন স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়া কিশোরীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করেন। তিনি বয়ঃসন্ধিকালীন সময়ের বিভিন্ন সমস্যা ও সমাধানের পাশাপাশি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময় থেকে শারীরিক পরিবর্তনকালীন সময়ে কিশোরীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গনে দেশের জাতীয় পতাকা ও স্বর্ণ কিশোরী পতাকা উত্তোলন করেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফা জামান বলেন,স্বর্ণ-কিশোরীর মাধ্যমে এ অঞ্চলের কিশোরীরা স্বাস্থ্য সর্ম্পকে সচেতন হতে পারবে।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, স্বর্ণ কিশোরীর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি দক্ষ জনশক্তিতে পরিনত করতে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারবে। তিনি আরও বলেন, রাঙামাটি পুলিশ বিভাগ ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে যেভাবে ইভটিজিং প্রতিরোধ থেকে শুরু করে নারী নির্যাতন বন্ধের কাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে স্বর্ণ কিশোরীদের মাধ্যমে এ প্রত্যন্ত অঞ্চলে কিশোরীদের বিভিন্ন সচেতন করে তুলতে কাজ করতে পারবে। তিনি এ ধরনের উদ্যোগের সাথে রাঙামাটি পুলিশ বিভাগ যথাযথভাবে সহযোগীতা করে যাওয়ার আশ্বাস দেন।

জেলা সিভিল সার্জন ডাঃ øেহ কুমার চাকমা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী চ্যানেল আই যে কাজ শুরু করেছে তা স্বাস্থ্য সচেতনতায় ভবিষ্যতে দেশের কল্যাণে বিরাট ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উপর রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় স্বর্ণ-কিশোরী নির্বাচিত হয় রাঙামাটি সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত তাবাসসুম।

বিকেলে রাঙামাটি শিশু পরিবারে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় পর্বের স্বর্ণ কিশোরী নির্বাচন প্রতিযোগীতার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে রাঙামাটি সরকারী শিশু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী হ্লাসিমে মারমা স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়। প্রতি মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে স্বর্ণ কিশোরী দিবস পালন করা হবে।

আয়োজক কমিটি  সূত্রে জানা গেছে, নির্বাচিত স্বর্ণ কিশোরীদের আগামী এক বছরের লেখা পড়ার খরচ বহন করবে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। এছাড়া নির্বাচিত স্বর্ণ কিশারীরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত স্বর্ণ কিশোরীরা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগের পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমনের সুযোগ পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ