• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2015   Sunday
no

no

খাগড়াছড়িতে রোববার আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

”আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ-পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান কর”  এ শ্লোগানে মহিলা কলেজ রোডস্থ গোলাবাড়ী রাজ্যমনি পাড়া এলাকায় অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূর্নবাসন এবং উদ্ধাস্তু নির্দ্দিষ্ট করন ও পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ’ক’ অঞ্চল খাগড়াছড়ি জেলা সম্বয়ক চাইথোয়াই মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সম্বোদ্ধি ওয়েলফেয়ার এসোশিয়েশনের সভাপতি শিক্ষাবিদ প্রজ্ঞাবীর চাকমা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিলে(বিএমএসসি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাচিং মারমা, মঙ্গলচান কার্বারী বিহারী ত্রিপুরা। বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক চাইহ্লাউ মারমা উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএমএসসি,র খাগড়াছড়ি জেলা সাধারন সম্পাদক মংসানু মারমা, ত্রিপুরা প্রতিনিধি’র সূজন ত্রিপুরা, সুইনু মারমা প্রমূখ।

এ আগে গোলাবাড়ী রাজ্যমনি পাড়া থেকে একটি র‌্যালি বের হয়ে  শাপলা চত্বর পয়েন্ট কোর্ট এলাকা ঘুরে আবারও মহিলা কলেজ রোডস্থ গিয়ে শেষ হয় । এ সময় আদিবাসীদের ঐতিহ্যবাহী পোষাকে পড়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি), টিএসএফ সামাজিক সংগঠনসহ বিভিন্ন এলাকার মারমা, চাকমা, ত্রিপুরা আদিবাসীর গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।  

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সমতল এলাকা  ও পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা যুগ যুগ ধরে বঞ্চনা, জাতিগত আগ্রাসন, নিপীড়ন ও বৈষম্যেহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিবসটি পালন করে আসছে । বাংলাদেশে প্রায় ৩০ লক্ষাধিক  আদিবাসী জাতি এদেশের সমতল ও পাহাড় এলাকায় বসবাস করছে । কিন্তু রাষ্ট্র ও সরকার এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি । আদিবাসীদের জাতিসমূহের জীবনধারা উন্নয়ন এখনো নিশ্চিত করা হয়নি । ফলে উন্নয়নের নামে ভূমি বেদখল, আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা কাজ  সরকার অব্যাহত রেখেছে । এছাড়াও  পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের যৌন নিযার্তন, মানবাধিকার লঙ্গন লঙ্গিত  হচ্ছে । বক্তারা অবিলম্বে  আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন সরকারের প্রতি জোর দাবী জানান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ