• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

স্বাধীনতার ৪৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি জাকির হোসেন, অনাহারে দিন কাটাচ্ছেন পরিবার

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

স্বাধীনতা যুদ্ধের ৪৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনা সিনেমা হল এলাকায় বসবাসরত শেখ মো: জাকির হোসেন প্রকাশ জাকির জমদার।মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার জন্য মৃত জাকির হোসেনের অসহায় পরিবারটি দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। বর্তমানে অসহায় পরিবারটি অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে বছরের পর বছর ধরে। বর্তমানে ১১  সদস্যর এ বিশাল পরিবারের মাথাগুজার কোন ঠাই নেয়। ২০০৮ সালে তৎকালীন কাপ্তাই উপজেলা ইউএনও ও ওসির সহযোগিতায় বারঘোনা সিনেমা হল এলাকায় অস্থায়ীভাবে মাথা গুজার একটি ঠাই করে দিয়েছেন। খেয়ে না খেয়ে ভাঙ্গা ঘরে দিন কাটছে এই অসহায় পরিবারটির।

সম্প্রতি, মুক্তিযোদ্ধা শেখ জাকির হোসেনের বিধবা মেয়ে শাহিদা আক্তার সাজেদা সাজু বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তার পিতার মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু তার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে  একাত্তরের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ২৬ জানুয়ারী ১৯৭২ইং সনে ইন্ডিয়ান লেঃ কর্নেল এসবি থাপা কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ  ছাড়া আর কিছুই তাদের হাতে নেই। তবে জাকির জমাদার যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কেপিএম ও কেআরসি প্রাতিষ্ঠানিক কমান্ডার কবির আহমদ, কাপ্তাই উপজেলা কমান্ডের সহকমান্ডার, তথ্য ও প্রচার মুক্তিযোদ্ধা ডাঃ এনড্র এন বাড়ৈ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মল্লিক ও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু কর্তৃক পৃথক পৃৃথকভাবে সনদ প্রদানের সুপারিশ করেছেন। কিন্তু আর্থিক অনটনের কারণে ঢাকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অথবা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডে যোগাযোগ করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না।

মুক্তিযোদ্ধা জাকির জমাদারের স্ত্রী তাহেরা বেগম সবুরা (৬০) কান্না জড়িত কণ্ঠে বলেন,তার স্বামী জাকির জমাদার কর্ণফুলী পেপার মিলের নিরাপত্তা শাখায় নিরাপত্তা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালের নভেম্বর মাসে তার মৃত্যু হয়। চাকরীর কিছু জমানো অর্থ দিয়ে দুটি উপযুক্ত মেয়েকে বিয়ে দেওয়াসহ বিভিন্ন কাজে ব্যয় হয়ে যায়। বর্তমানে ২ মেয়ের স্বামীও  মৃত্যু বরণ করেছেন। একমাত্র বেকার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ মোট ১১ জনের পরিবার নিয়ে কোন মতে অর্ধহারে অনাহারে দিন কাটছেন। মুক্তিযোদ্ধার সনদটি পেলে সরকারি কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতো। কিন্তু তাও সম্ভব হচ্ছে না। মৃত্যুর পূর্বে যদি তার স্বামীর মুক্তিযুদ্ধের সনদটি দেখে যেতে পারলে মরেও তিনি শান্তি পেতেন বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ