• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

ভূমি নিয়ে জটিলতার কারনে সীমান্তে বিওপি স্থাপনে সমস্যা হচ্ছে-মেজর জেনারেল আজিজ আহমেদ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2015   Monday

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, পার্বত্যাঞ্চলের অরক্ষিত সীমান্ত গুলো সুরক্ষিত লক্ষে রাত দিন কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে বিজিবি। বান্দরবানে সেক্টর স্থাপনের পর অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে  বিওপি স্থাপন করা হচ্ছে। বিওপি স্থাপন সম্পন্ন হলে সীমান্ত সুরক্ষিত হবে।

 তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় বিওপি স্থাপন করতে গিয়ে ভুমি সমস্যা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। পার্বত্যাঞ্চলের পাহাড়ী জনগোষ্ঠীর লোকজন বিওপি স্থাপনের জন্য স্বল্প পরিমান ভূমিও দিতে চায় না। তারা বিওপি স্থাপনে বাঁধা প্রদান করা হচ্ছে। যারা সীমান্ত সুরক্ষায় বিওপি স্থাপনে বাঁধা দিচ্ছে, তারা হয়তো না বুঝে বাঁধা দিচ্ছে।  অথবা  কোন স্বার্থন্বেষী মহল তাদের দিয়ে বাঁধা দেয়া চেষ্টা করছে।

 তিনি সীমান্ত সুরক্ষায় ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অস্ত্র ও চোরাচলান, মাদক দ্রব্য প্রবেশ রোধ করতে বিওপি স্থাপনের জন্য ভূমি দিয়ে বিজিবিকে সহযোগীতা করার জন্য পার্বত্যাঞ্চলবাসীর প্রতি আহবান জানান।

সোমবার বিকালে রোয়ায়ছড়ি উপজেলার খানসামা পাড়ায় নবগঠিত বিজিবির সেক্টর সদর দপ্তরের কয়েকটি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন শেষে সাংবাদিকদের প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,বিজিবি’র দক্ষিন অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, সদর সেক্টর কমান্ডার এস এম কর্নেল অলিউর রহমান, বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্নেল রাজু আহমেদ, বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কামরুজ্জামান, লেঃ কর্নেল শাহরিয়ারসহ বিজিবি”র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান বিজিবি’র সেক্টর সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক সেক্টর সদর দপ্তরে ১৫০ সৈনিক ব্যারাক ভবন, জেসিও’স মেস ভবন, অফিসার্স কোয়ার্টার এবং রেষ্ট হাউজ ভবন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড বৈদ্যুতিক লাইন স্থাপন ও ৫০০ কেভি-এ সাব ষ্টেশণের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ