• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে পৌনে ৭ভরি স্বর্ণালঙ্কারসহ আটক-৩

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2015   Sunday

খাগড়াছড়ির রামগড় উপজেলা বাজারে পৌনে ৭ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রিকালে পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সন্দেহে কমলছড়ির মানিক্য মারমার ছেলে হেমন্ত মারমা(৩৫), ভুয়াছড়ির মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মোতালেব(৩০) ও রামগড়ের বলিপাড়া গ্রামের মোঃ মোস্তফা(৪৪) আটক করা হয়। এসময় তাদের কাছ  থেকে দুই জোড়া হাতের বালা, দুইটি নেকলেস, দুইটি আংটি,একজোড়া কানের দুলসহ ৬ভরি ১৩ আনা ৪রত্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার পরিমাণ আনুমানিক পৌনে ৭ভরি। এছাড়া আটকৃতদের কাছ থেকে একটি নম্বরবিহীন মটর সাইকেলও উদ্ধার করা হয়।  উদ্ধার করা এসব স্বর্ণালংকার ডাকাতি কিংবা চুরি করে  বিক্রি করা হচ্ছে ধারনা। 

রামগড় থানা পুলিশ জানায়, আটক হেমন্ত মারমার বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় ৭টি চুরির মামলা, মোস্তফা অজ্ঞানপাটির সদস্য হিসেবে সিলেটের একটি মামলায় জামিনে  রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ