• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে মিয়ানমানের আরাকান আর্মির এক সহযোগী সদস্যসহ গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2015   Sunday

রাঙামাটির রাজস্থলীতে পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে গ্রেফতারকৃত বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সহযোগী সদস্য ও অপর আটক বাড়ীর দুই কেয়ারটেকারকে ৫ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

রোববার রাঙামাটি জেলা আদালতে বিদেশী নাগরিক আইনের মামলায় আটক ৩ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট মুহাম্মদ রোকন উদ্দীন কবিরের আদালতে তোলা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবাদেন জানালে বিজ্ঞ আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেলা দায়রা ও জজ আদালতের পুলিশ ইপেক্টর মমিনুল ইসলাম জানান, রোববার সকালের দিকে গ্রেফতারকৃত আরাকান আর্মি সহযোগী সদস্য অংওয়েন রাখাইন এবং বাড়ির দুই কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রোকন উদ্দীন কবিরের আদালতে তোলা হয়। পুলিশ ৩জনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আটকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলায় পরবর্তী সময়ে আদালতে তোলা হবে।

গেল বুধবার রাজস্থলী উপজেলার নয়াপাড়ার কলেজ রোডস্থ থেকে পলাতক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের আরাকান আর্মির নেতা ও নেদারল্যান্ড প্রবাসী ডা. রানিন সোয়ের বাড়ীতে যৌথ বাহিনী তল্লাশী চালিয়ে আরাকান অার্মির পোশাক,ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। একদিন পর শুক্রবার বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে উপজেলা সদরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে রাজস্থলী থানা পুলিশ বাদী হয়ে পলাতক রানিন সোয়েসসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ