• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অনগ্রসর ও মেধাবী শিক্ষার্থীদের পার্বত্য উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2014   Saturday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শনিবার রাঙামাটিতে তিন পার্বত্য জেলায় বসবাসরত অনগ্রসর ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে তিন পার্বত্য জেলায় বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় ৮শত ১১ জন শিক্ষার্থীকে ২৫ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানে পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন বোর্ডের বাস্তবায়ন সদস্য শাহীনুল ইসলাম ও সদস্য নুরুল আলম চৌধুরী।

এ বছর তিন পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত অনগ্রসর, অস্বচ্ছল ও মেধাবী ৮শত ১১জন শিক্ষার্থীকে মাঝে ২৫ লাখ টাকার নগদ অর্থ হিসেবে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে তিন হাজার ছয়শত টাকা এবং দুই হাজার চার শত টাকা দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য সচিব বলেন, অনগ্রসর শিক্ষার্থীদের জন্য খুব বেশী পরিমানের অর্থ দেয়া সম্ভব না হলেও যে পরিমান অর্থ দেয়া হচ্ছে সেগুলো তাদের লেখাপড়ার ক্ষেত্রে সামনে দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি বলেন আগামীতে এ বৃত্তির অর্থ বৃদ্ধি করার চিন্তাভাবনা রয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ