• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নিশান চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2015   Thursday
নিশান চাকমা।

নিশান চাকমা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিশান চাকমা মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে বড় স্বপ্ন নিয়ে সে পা রেখেছিল বিশ্ববিদ্যালয়ের অঙ্গিনায়।

এরপর তার সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু এ বছর জুলাইয়ের শেষের দিকে নিশানের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। এ জন্য তার চিকিৎসার খচর প্রয়োজন ৩৫ থেকে ৪০ লাখ টাকা। কিন্তু নিশান চাকমার পরিবারের পক্ষ থেকে এত বড় অংকের ব্যয় বহুল চিকিৎসার খরচ যোগানো অসম্ভব।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ও রাঙামাটির সন্তান নিশান চাকমা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিয়মিত অধ্যায়নে নিজেকে ব্যস্ত রাখার কথা ছিল। কিন্তু নিশানের সেই স্বপ্ন মরণ ব্যাধি ক্যান্সার বাধা হয়ে দাড়িঁয়েছে। বর্তমানে সে বিশ্ববিদালয়ে অধ্যায়নের পরিবর্তে তাকে লড়াই করতে হচ্ছে মরণ ব্যাধি কান্সারের সাথে।

তাই নিশানের জীবনকে বাঁচাতে এবং নিশানের স্বপ্ন পূরনের জন্য তার পরিবার, সহপাঠীরা সুহৃদয়বান ব্যক্তি ও মানবতাবাদী, দরদী মানুষের কাছ থেকে সহায়তার প্রার্থনা কামনা করেছেন। সুহৃদয়বান ব্যক্তি ও মানবতাবাদী মানুষের কাছ থেকে অর্থ সহায়তা পাওয়া গেলেই একটি মূল্যবান জীবন বাচাঁনো সম্ভব।

নিশান চাকমাকে আর্থিক সাহায্যে পাঠানোর একাউন্ট নং-৪৪২৫, অগ্রনী ব্যাংক,বনরুপা শাখা, রাঙামাটি, অনলাইন এ্কাউন্ট নং-০২০০০০৫১৩৫১১৯, অগ্রনী ব্যাংক,বনরুপা শাখা, রাঙামাটি অথবা বিকাশ নাম্বার-০১৮১৫৫৬৫৩৬২।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ