• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ের ওয়াগগ্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্ধোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2015   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগগ্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্ধোধন করা হয়েছে।বুধবার বিকেলে কমপ্লেক্স ভবনের উদ্ধোধ করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৫নং ওয়াগগ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংহ্লাচিং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, মারমা সাংস্কৃতিক সংস্থা কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চেীধুরী, থোয়াইচিং মং মারমা, বান্দরবান জেলা পরিষদ সদস্য টিংটিং ম্যা মারমা, ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর।

প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামীলীগ সরকার রাষ্ট্রের সার্বিক উন্নয়ন চাই বলেই উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। তিন পার্বত্য জেলার মূল কেন্দ্রবিন্দু যেমন পার্বত্য মন্ত্রনালয় তেমনি তৃণমূল পর্যায়ের বসবাসকারী জনগনের সবসময় উপকারী কার্যালয় ও মূল প্রাণকেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিয়ন পরিষদ। তিনি কর্মের মাধ্যমেই চেয়ারম্যান ও কর্মকর্তাদের মানুষ স্মরণ রাখে তাই পরিষদের দায়িত্বশীল চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঠিকভাবে জনগনের কল্যাণে সবসময় কাজ করারও আহ্বান জানান। তিনি আগামী অর্থবছরে নির্মিত ভবনের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের জনগনের প্রতি সবসময় আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয়, ইউনিয়ন পর্যায়ে সকল প্রকার সেবা দানে সবসময় পার্বত্য চট্টগ্রামকে আগে প্রাধান্য দেয়। তিনি পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের কথা চিন্তা করে পার্বত্য জেলা পরিষদে প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ করেছে যাতে করে যার যার সম্প্রদায়ের মানুষ উপকার পায়। তিনি উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল ধর্মের মানুষ যাতে সমানভাবে সুযোগ সুবিধা ও সহযোগিতা পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদগুলো গনতন্ত্রের চর্চা ও ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ