• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2015   Monday

হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সোমবার  জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন। এসময় বক্তব্য রাখনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর দে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের  সাধারন সম্পাদক  ঝিনুক  ত্রিপুরাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরচিালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা ।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান ইতোমধ্যে  বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ছেে এবং পূজা আয়োজনরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর রাঙামাটি জেলায় ৪০টি পূজা মন্ডপে দুর্গোৎসব উৎসব অনুষ্ঠিত হবে।

সভায় বলা হয়, শারদীয় দূর্গোৎসবের সময় রাঙামাটির প্রতিটি পূজামন্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয়ভাবে  স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। পূজা চলাকালীন সময় রাঙামাটি জেলা শহর এবং উপজেলাসমূহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষে সার্বক্ষনিক আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করার জন্য  জেলা ও উপজেলা  পর্যায়ে একাধকি মনিটরিং সেল  থাকবে।   

সভায় আরও বলা হয়, এ বছর রাঙামাটি জেলার দশ উপজেলায় ৪০ টি পূজা মন্ডপে পূজা আয়োজনে সরকারী সহায়তা প্রদানরে লক্ষ্যে  পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রনালয় এবং ত্রাণ ও দূর্যোগ বিষয়ক  মন্ত্রনালয় থেকে ৭০ মেট্রিকটন টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন পূজা মন্ডপে বরাদ্দ দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ