• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কেইল্লা মুড়ায় দুর্গা পুজার মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2015   Monday

রাঙামাটি শহরের অদূরে অবস্তিত কেইল্লা মুড়ায় সনাতন ধর্মালম্বি ত্রিপুরা সম্প্রদায়ের দুর্গা পুজার মন্ডপ সোমবার পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

পরিদর্শনকালে এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সদস্য বাদল চন্দ্র দে, বাবলা মিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি অশোক কুমার ত্রিপুরা, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহ্বায়ক সুরঞ্জিত তালুকদার পাপ্পু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় রঞ্জর চাকমা, আওয়ামীলীগ নেতা সজল চাকমা চম্পা, রাঙামাটি শহর স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিপ বড়ুয়া, বালুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল মিঞা, রাঙামাটি পূজা উদযাপন কমিটির পুলক দে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, কেইল্লা পাহাড় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা ও রাঙামাটি পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ পরিচালনাকারী ও আগত দর্শনার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন এবং আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, শান্তির বার্তা নিয়ে দেবী দুর্গার আগমন সনাতন ধর্মসহ অসাম্প্রদায়িক জনগনকে যেমন ঐক্যবদ্ধ করেছে, তেমনি অহিংস রাজনীতি ও সকল ধর্মের লোকজনের মিলন মেলা বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশের উজ্জল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মানুষ এখন সেভাবেই ধর্মীয় উৎসবগুলো পালন করছে প্রতিটি ধর্ম শান্তির কথা বলে। আওয়ামীলীগ অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। অন্য কোন দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে এটা হয় না।

তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এ দেশকে এগিয়ে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ