• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে ইউএনও নেই ৭ মাস ধরে!

বিলাইছড়ি প্রতিনিধ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2015   Wednesday

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজোয় বিগত ৭ মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদটি শুন্য রয়েছে। ফলে প্রত্যাহিক দাপ্তরিক কাজ কর্মে  দারুন ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, , ১৯ মার্চ থেকে র বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) –এর পদটি শূন্য থাকায় ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রথমে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও পরবর্তীতে জুলাই মাস থেকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এখন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিশেষ সময়ে বা উপজেলা মাসিক সমন্বয় সভায় বিলাইছড়িতে আসেন। এছাড়া অন্যান্য সময়ে কর্মচারীদের ফাইল রাজস্থলীতে ইউএনও’র নিকট নিয়ে গিয়ে স্বাক্ষর করিয়ে আনতে হয়।

এদিকে বিলাইছড়িতে কর্মস্থলে ইউএনওকে না পাওয়ায় জনপ্রতিনিধিসহ দুর্গম এলাকার লোকজনকে উপজেলায় গিয়ে ফিরে যেতে হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ কার্যাদি সঠিক সময়ে সম্পাদন করতে না পারায় এই উপজেলায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।

সূত্র আরও জানায়, ইউএনও না থাকায় উন্নয়ন কার্যাবলী সঠিক সময়ে বাছাই করা ও প্রয়োজনীয় স্বাক্ষর সঠিক সময়ে করতে না পারায় বিলাইছড়ি উপজেলায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন,উপজেলা নির্বাহী অফিসার পদটিতে এযাবত স্থায়ী পোস্টিং না দেয়ায় জনদুর্ভোগ বৃদ্ধিসহ উন্নয়ন কার্যক্রম বিঘিœত হচ্ছে। তিনি আরও বলেন,বিগত অর্থ বছরে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় এডিপি’র ৩৩ লাখ ৯৬ হাজার ৮শত ৩২ টাকা ফেরত গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ