• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে এফপিএবি’র নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছেন সাংসদ চিনু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2015   Thursday
no

no

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) র রাঙামাটির নির্বাচন স্থগিত করার দাবী জানিয়েছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। 

বৃহস্পতিবার বিকালে শহরের ভেদভেদীস্থ তার নিজ বাস ভবনে আয়োজিত এক সাংবাদ সম্মেলনের সাংসদ চিনু এ দাবী করেন। এসময় তিনি নির্বাচনের সভাপতি প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন  বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সাংসদ চিনু অভিযোগ করে বলেন, এফপিএবি রাঙামাটি কমিটির সদস্যদের মতামতকে উপক্ষো করে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় একটি অংশ ৩১ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে কমিটির যুব সদস্যকে বাদ দিয়ে নতুন সদস্য অর্ন্তভুক্ত করেছেন। এর পরিবর্তে তড়িগড়ি করে জন্ম নিবন্ধন ও স্কুল সনদ অনুসরণ না করে ভোটার সদস্য করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ১৪ দিন আগে তফসিল ঘোষণার নোটিশ সংস্থার নোটিশ বোর্ডে টাঙানো এবং সদস্যদের নির্বাচনের বিষয়ে অবগত করার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি। ফলে অনেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও তারা অংশ নিতে পারছেন না।

তিনি এ নির্বাচনটি সম্পূর্ণ একটি নীল নকশা এবং সাজানো হবে উল্লেখ করে এটি স্থগিত করে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানান।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এ নির্বাচন নিয়ে তিনি এখনও কোন চিঠি পাননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ