• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2015   Sunday

বান্দরবানের লামা উপজেলায় পাঁচবারের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে রোববার নগদ অর্থ বিতরণ করা  হয়েছে।

লামা উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুণ-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ, লামা পৌর সভার মেয়র আমির হোসেন, জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক ইসলাম বেবী, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে সম্প্রতি বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের লামা পৌর সভার ৯টি ওয়ার্ডে অতিরিক্ত ক্ষতিগ্রস্থ ও দরিদ্র ১ হাজার উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৯০ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাহিত্যিক নেপোলিয়ান বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দেও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই সমাজ গঠনে মা’দের ভূমিকা বেশী। সকলকে নারী সমাজকে সম্মান করতে হবে।  তিনি  প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায সবাইকে অন্তত ১টি করে গাছ লাগানোর আহ্বান জানান। কারণ আমরা যদি পরিবেশকে ভালবাসী, তাহলে পরিবেশ আমাদেরকে ভালবাসবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ