• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বাঘাইছড়িতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন প্রতিনিধি দলের সফর

Published: 15 Nov 2015   Sunday

রোববার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের একটি দল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। দলটি  উপজেলার বৈচিত্র্যপূর্ণ মাচালং, রুইলুই ও কংলাক এলাকায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন গ্রাম পরিদর্শণে করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। প্রতিনিধি দলের অন্যান্যা হলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, দীঘিনালা  উচ্চ বিদ্যালয়ের রাজীব ত্রিপুরা, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী সুরঞ্জিত তালুকদার পাপ্পু ও বিধান চক্রবর্তী প্রমুখ।

সফরকারী দলটি উপজেলার রুইলুই এলাকার হেডম্যানের বাসায় ও মাচালংয়ের জগন্নাথ মন্দিরে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান, কার্ব্বারী ও এলাকাবাসীদের সাথে মতবিনিময়সভা করেন। সভা শেষে দলটি কংলাক হেডম্যান পাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ গ্রহণ এবং স্বাস্থ্যকর্মী হরিনজয় ত্রিপুরার সহযোগিতায় নিজ সম্প্রদায়ের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ান।

মতবিনিময়কালে বক্তরা বলেন, পার্বত্যাঞ্চল এখন অনেক এগিয়ে গেছে। দেশের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে পাহাড়ের মানুষ। শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। সে সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়ের প্রজন্মকে আরো শিক্ষিত করে তুলতে হবে। কারণ শিক্ষিত জাতি দেশের সম্পদ। তাই দেশের সম্পদ হিসেবে ত্রিপুরা সম্প্রদায়কে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে।

বক্তরা আরও বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় পার্বত্য জেলা পরিষদে অন্যান সম্প্রদায়ের ন্যয় একজন ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। ত্রিপুরা সম্প্রদায়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি। এছাড়া সরকারের শিক্ষা বৃত্তি, কৃষি, স্বাস্থ্য সেবার পাশাপাশি সকল সুযোগ সুবিধাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে ত্রিপুরা সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রতিনিধিদলের নেতারা।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ