• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে রামগড় থানা উদ্ধোধনী অনুষ্ঠানে
আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে আলাপ করে অচিরেই ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2015   Tuesday

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হয়েছে।  ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আলাপ করে অচিরেই ফেসবুক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

তিনি আরও বলেন, আলাপ আলোচনার মাধ্যমে পাহাড়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি স্থাপনের লক্ষ্যে চুক্তি করা হয়েছে। এ অঞ্চলের শান্তির ধারা অব্যাহত রাখতে ক্রমাগত কাজ করে যাচ্ছি।

 

মঙ্গলবার খাগড়াছড়ির রামগড় থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

উদ্বোধন শেষে মন্ত্রী রামগড় থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী বিপিএম সেবার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি সফিকুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল তোফায়েল আহম্মেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জান এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম প্রমূখ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাহাড়ে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেদের ভুল বুঝে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কাজ করবেন।

 

আইন-শৃংখলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামে র‌্যাব দেওয়া হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রয়োজনে যে কোন ধরনের ব্যবস্থা নেবে। প্রশাসন শান্তি-প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে এবং বর্তমানে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

 

এদিকে, পুলিশ প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার পুলিশ বাহিনী ও আইন-শৃংখলা বাহিনীকে আরো আধুনিক ভাবে গড়ে তুলতে ৬ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে রামগড় এ থানা ভবন নির্মান কাজ শুরু করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ