• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ি রামগড় হানাদার মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ি রামগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার  মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

 

রামগড় উপজেলা মাঠ বিজয় ভাস্কর্য্য’র পাদদেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।  এসময় জেলার ও উপজেলার আওয়ামীলীগের নেতা-কর্মী ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে রামগড় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।  এর আগে সকালের দিকে  উপজেলা আওয়ামীলী অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা মাঠ বিজয় ভাস্কর্য্য’র পাদদেশে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রামগড় বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে আবারও একই জায়গায়  গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত হয়। তৎকালীন মহকুমা শহর রামগড়ে  ৭ ও ৮ ডিসেম্বর দু দফায় ভারতীয় বিমান বাহিনীর তিনটি জেট বিমান রামগড়ে দখলদারবাহিনীর অবস্থান গুলোর উপর প্রবল বোমা বর্ষণ করে। প্রবল আক্রমনে টিকতে না পেরে শেষ পর্যন্ত  প্রাণ বাঁচাতে সদলবলে রামগড় থেকে পালাতে শুরু করে।

 

৮ ডিসেম্বর পড়ন্ত বিকেলে  মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ নেতা (মরহুম) সুলতান আহমদ  আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। খাগড়াছড়ি জেলার এটিই প্রথম মুক্তাঞ্চল। পরদিন মুক্তিযোদ্ধারা চট্টগ্রামের দিকে হানাদারদের ধাওয়া করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ