• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাংবাদিকদের সাথে লামা পৌরসভা নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থীর মতবিনিময়

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2015   Wednesday

লামা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আমির হোসেন বুধবার লামায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 

মতবিনিময় সভায় নির্বাচিত হলে তিনি লামা পৗরসভার বিদ্যামান পয়-নিস্কাসন সমস্যা সমাধান, জলাবদ্ধতা নিরসন, পানি সংকট নিরসন, বিদ্যুতায়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বিনোদন সুবিধা সৃষ্টিতে পার্ক, থিয়েটার ও পর্যটন নির্মান, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মান উন্নয়ন বৃদ্ধির মধ্যে দিয়ে লামা পৌরবাসী সেবা করে যাবেন। 

 

লামা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম, দৈনিক গিরিদর্পন ও কক্সবাজার প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলীর, দৈনিক দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি শাহাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের ফটোগ্রাফার মোঃ সালা উদ্দিন সহ প্রমূখ। সভা সঞ্চালনা করেন লামা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ডেসটিনির লামা প্রতিনিধি আবুল কাসেম। 

 

মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আমির হোসেন ঝুকিপূর্ণ জায়গায় ভোট কেন্দ্র করায় আগামী ৩০ ডিসেম্বর লামা পৌর সভা নির্বাচন অবাদ ও সুষ্ঠভাবে না হওয়ার আশংকা প্রকাশ করে বলেন, পূর্বের সকল নির্বাচন ২নং ওয়ার্ডে লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও ৬নং ওয়ার্ডে কলিঙ্গাবিল মাদ্রাসায় ভোট কেন্দ্র ছিল।

 

কিন্তু কি কারণে কি উদ্দেশ্যে কোন রকম কাউকে না জানিয়ে উক্ত দু’টি ভোট কেন্দ্র পরিবর্তন করে দুটি ঝুঁকিপূর্ণ স্কুল লামা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলিঙ্গাবিল প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

 

তিনি অভিযোগ করে বলেন, সরকারী দল উক্ত কেন্দ্র দু’টিতে ভোট জালিয়াতি ও ভোট ছিঁড়ে নেয়ার উদ্দেশ্য নিয়ে এ ভোট কেন্দ্র গুলো পরিবর্তন করেছে। ষড়যন্ত্রের উদ্দেশ্যে বর্তমান ভোট কেন্দ্র গুলো নিধারণ করে।

 

তিনি নিরপেক্ষ নির্বাচনের জন্য পূর্বের দু’টি ভোট কেন্দ্র বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানানা  এবং লামা পৌরসভার সকল ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ