• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র পরিবর্তনের অভিযোগ!

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2015   Sunday

লামা উপজেলার রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা কর্তৃক শনিবার ১২ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য রক্ষার্থে উপজেলা শিক্ষা অফিস থেকে সরবরাহ করা প্রশ্নপত্র সরিয়ে রেখে নিজেদের করা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ সুলতান আহাম্মদ ও সহকারী শিক্ষিকা নাদিয়া পারভীন। বিষয়টি নিয়ে এলাকায় আভিভাবকদের অসন্তোষ দেখা দিয়েছে।

 

বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসানের মা পারভীন আক্তার জানান, প্রথম দিনে ইংরেজী পরীক্ষায় শিক্ষকদের কোচিং সেন্টারে প্রাইভেট না পড়া কয়েকজন ছাত্র-ছাত্রী ভাল পরীক্ষা দেয়ায় ইর্ষিত হয়ে এই কাজ করে শিক্ষকরা। বাহিরে পড়ে এমন শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করলে শিক্ষকদের কোচিং বাণিজ্য ভেস্তে যাবে বলে যথাযত কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি না নিয়েই প্রশ্ন পরিবর্তন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান আহাম্মদ।

 

৩য় শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান মা মরিয়ম আক্তার, ২য় শ্রেণী ছাত্রী জান্নাতুল ফেরদৌস মা পারভীন আক্তার, ২য় শ্রেণীর ছাত্রী শারমিন অভিভাবক নুরজাহান আক্তার, ৪র্থ শ্রেণীর ছাত্রী আছিয়া আক্তার মা জামিরন, ৩য় শ্রেণী ছাত্র ফরিদুল হক ও ৪র্থ শ্রেণী ছাত্র মহিদুল হক এর পিতা মোঃ ফজলুল হক সহ অর্ধশত অভিভাবক অভিযোগ করেন, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করায় ছাত্র ছাত্রীরা ভাল পরীক্ষা দিতে পারেনি।

 

তাছাড়া শিক্ষকরা তাদের কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের আগের দিন প্রশ্ন দিয়ে দিয়েছে। তাই বাংলা পরীক্ষায় শিক্ষকদের কাছে পড়া ৭৫জন ছাত্র-ছাত্রী ছাড়া স্কুলের ৩৫০ জন শিক্ষার্থী ফেল করার আশংকা রয়েছে বলেন জানান। তাই বাংলা পরীক্ষা বাতিল করে পুনরায় সরকারী প্রশ্নমতে পরীক্ষা নিতে জোর দাবী করেন অভিভাবকরা। তারা তাছাড়া দুনীতিবাজ শিক্ষকদের শাস্তির দাবী জানান।


স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড মেম্বার ওমর ফারুক বাবুর বলেন, প্রশ্নপত্র পরিবর্তন নিয়ে স্কুলে কোন মিটিং হয়নি এবং আমরা অবগত নই। তবে কিছু সংখ্যক অভিভাবক প্রশ্ন পত্র জালিয়াতি বিষয়ে আমাকে অভিযোগ করেছে।


বিকল্প প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণের সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়েরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান আহাম্মদ জানান, প্রথম দিন ইংরেজী পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার আশংকা থেকে আমরা এই কাজ করেছি। প্রশ্ন পরিবর্তনের বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা অফিস অবগত করা হয়েছে।


এ ব্যাপারে লামা উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল বলেন, এ বিষয়ে আমি অবগত নই। যেহেতু আমি অবগত নই সেহেতু অনুমতি প্রদানের প্রশ্নই আসে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ