• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ৩ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2022   Friday

বান্দরবানে জেএসএস সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত ও একজন আহত হয়েছে। গুরুতর আহত সেনা সদস্যকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির করা হয়েছে।

 

গেল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে রুমা উপজেলা বথিপাড়া নামক এলাকায় সেনাবাহিনীর টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। সেনাবাহিনীর পাল্টা হামলায় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড জোন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, রুমা উপজেলার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল পাখই পাড়া নামক এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বথিপাড়া নামক এলাকায় সেনাবাহিনীর দলটি পৌছালে জেএসএস (সন্তু লারমা নেতৃত্বাধীন) এর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মাথায় গুলি লেগে ঘটনাস্থলে হাবিবুর রহমানের মৃত্যু হয়। সন্ত্রাসীদের গুলিতে পায়ে গুলি লেগে সেনা সদস্য ফিরোজ গুরুতর আহত হন। তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালালে এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনীর গুলিতে ৭-৮ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি সাব মেশিন গান (এসএমজি) , ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি এ্যামোনিশন ম্যাগাজিন, তিনটি গাদাা বন্দুক, গাদা বন্দুকের পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন, দুইটি বান্ডুলিয়ার, চার জোড়া জলপাই রং এর ইউনিফর্ম ও নগদ ৫২ হাজার নয়শ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।


রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, ঘটনাস্থল থেকে তিনজন সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে মৃতদেহগুলো সনাক্তের জন্য থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


এদিকে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে উদ্দেশ্য-প্রণোদিতভাবে জড়িত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 


বিবৃতিতে দাবী করা হয়, ঘটনার সাথে জনসংহতি সমিতি বা সমিতির কোন সদস্য জড়িত নয়। জনসংহতি সমিতির কোন ধরনের সশস্ত্র গ্রুপ থাকার প্রশ্নই উঠে না। জনসংহতি সমিতির বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাৎ করা এবং সংগঠনের নেতাকর্মীদের উপর দমন-পীড়নের হীনলক্ষ্যে উদ্দেশ্য-প্রণোদিতভাবে উক্ত ঘটনার সাথে জড়িত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ