• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচন
আওয়ামীলীগের ২ ও বিএনপির ১ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2015   Sunday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী ও বিএনপির  এক বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।

 

এরা হলেন মেয়র প্রার্থী ও আওয়ামীলীগের সদস্য হাবিববুর রহমান হাবিব ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে এবং বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী  ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রবিউল আলম রবি।  

 

রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা আওয়ামীলীগ এবং বিএনপি সূত্রে জানা গেছে।

 

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মূছা মাতব্বর জানান, অনেকভাবে বুঝানো সত্বেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার পাশাপাশি নিজের প্রার্থীতা প্রত্যাহার না করায় দলের জেলা কমিটির উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে ও দলের প্রাথমিক সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের সকল পদবীসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

তিনি আরও জানান, এ বহিস্কারের বিষয়টি প্রাথমিকভাবে জেলা কমিটির সুপারিশ হিসেবে কেন্দ্রে পাঠানো হবে। চুড়ান্ত বহিস্কার আদেশ প্রদান করা হবে কেন্দ্র থেকে।

 

তিনি বলেন, বহিস্কৃত দুই প্রার্থীর সাথে দলীয় নেতা-কর্মীরা তাদের পক্ষে কোন প্রকার নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধেও দলীয় গঠনতন্দ্র মোতাবেক ব্যবস্থা নেয়া নিতে বাধ্য হবে।

 

এদিকে,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার এক প্রেস বার্তায় জানিয়েছেন,বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে  রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় রবিউল আলম রবিকে বিএনপি ও  অঙ্গ সংগঠনের প্রাথমিক সকল সদস্যর পদ থেকে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ