• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2015   Sunday

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর পদে  ৭জন  প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

 

তারা হলেন হলেন, ৫নং ওয়ার্ডের সুধীর চন্দ্র ঘটক, ৬নং ওয়ার্ডের লক্ষীমনি চাকমা, ধীরেন্দ্র চাকমা ও  কিনা মোহন চাকমা, ৭নং ওয়ার্ডের আখতারুজ্জামান, ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডের মোঃ শাহ আলম।

 

অতিরিক্ত  জেলা প্রশাসক(সার্বিক) ও রিটানিং কর্মকর্তা মো: মোস্তফা জামান জানান, ৯ টি ওয়ার্ডের ৪৬ জন সাধারণ কাউন্সিলার প্রার্থীর মধ্যে ৭ জন কাউন্সিলার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ৯ টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

 

তিনি আরও  জানান,সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্যে প্রথমে  মেয়র প্রার্থী এরপর  সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। 

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন ১নং আসনে(১,২,২) ছালেহা আক্তার, রুপসী দাশগুপ্ত ও আয়েমা বেগম, ২নং আসনের(৪,৫,৬) শ্যামলী ত্রিপুরা  ও  সোমা বেগম পূর্নিমা এবং ৩নং ওয়ার্ডের(৭,৮,৯) মোহিতা  দেওয়ান ও জুবাইতুন নাহার। 

 

অপরদিকে, সাধারন কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডের মোঃ রমজান আলী,মোঃ নাছির উদ্দিন ও হেলাল উদ্দিন। 

 

২নং ওয়ার্ডের এমএ হামিদ,মোঃ কবির আকবর করিম, আব্দুল মালেক, সঞ্জয় ঘোষ রায়,মোহাম্মদ ইউসুফ চৌধুরী  ও রতন দে। ৩নং ওয়ার্ডের বিমল বড়ুয়া, সন্তোষ ধর, শাহাদাত হোসেন, নেয়াজ আহমেদ, সোহেল চাকমা ও পুলক দে।

 

৪নং ওয়ার্ডের নূর মোহাম্মদ মজুমদার, মোঃ মিজানুর রহমান বাবু, মোঃ আবু জাফর লিটন ও নুুরুন্নবী করিম। ৫নং ওয়ার্ডের মোঃ আমীর হামজা. অজিত দাশ, মোঃ আসাদুল হক, বাচিং মারমা ও শংকর মুসদ্দি।

 

৬নং ওয়ার্ডের মোঃ ইব্রাহীম, রবি মোহন চাকমা,মোঃ জামাল সিকদার ও নুর হোসেন। ৭নং ওয়ার্ডে মোঃ মনসুরুল হক, সাংবাদিক মনসুর আহম্মেদ, দেবানল চাকমা, মোঃ নাসির হোসেন,  মোঃ জামাল উদ্দিন ও মোঃ নাসের খান।  

 

৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা ও বিমল বিশ্বাস। ৯নং ওয়ার্ডে সন্তোষ কুমার চাকমা, মোঃ বিল্লাল হোসেন ও শেখ মোঃ মতিউর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ