• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউিন্সলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2015   Monday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার  অতিরিক্ত  জেলা প্রশাসব(সার্বিক) ও রিটার্নিং অফিসার মো: মোস্তফা জামান প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেন।

 

এবার নির্বাচনে  মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীসহ ৭ প্রার্থী প্রতিদ্ধিন্ধতা করছেন। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৭ জন এবং মোট ৯টি ওয়ার্ডে  সাধারণ কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্ধিন্ধতা করছেন।

 

মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো (ধানের শীষ) ও জাতীয় পার্টির ডা. শিব প্রসাদ মিশ্র (লাঙ্গল)  দলীয় প্রতীক পেয়েছেন।

 

অপরদিকে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা: গঙ্গা মানিক চাকমা (নারিকেল গাছ), আওয়ামীলীগের বিদ্রোহী মো. হাবিবুর রহমান (জগ) ও অমর কুমার দে (মোবাইল ফোন) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

 

সংরক্ষিত  ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ড-এ আয়েশা বেগম (ভ্যানিটি ব্যাগ), ছালেহা আক্তার (আঙ্গুর), রূপসী দাশ গুপ্ত (কাচি),

 

সংরক্ষিত ২ নং ওয়ার্ড-এ শ্যামলী ত্রিপুরা (কাচি), সোমা বেগম পুর্ণিমা (পুতুল) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ড-এ জুবাইতুন নাহার (আঙ্গুর) ও মোহিতা দেওয়ান (হার মনিয়াম)।

 

অন্যদিকে, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের  মধ্যে প্রতীক পেয়েছেন ১ নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিন (ব্রিজ), মো. রমজান আলী (টেবিল ল্যাম্প) ও মো. হেলাল উদ্দিন (উটপাখী)।

 

২নং ওয়ার্ডের আবদুল মালেক (উটপাখী), এসএম হামিদ (গাজর), মো. করিম আকবর (টেবিল ল্যাম্প), মো. ইউসুফ চৌধুরী (পাঞ্জাবি) ও সঞ্চয় ঘোষ রায় (ডালিম)।

 

৩নং ওয়ার্ডের নেয়াজ আহমেদ (উট পাখী), পুুলক দে (ব্ল্যাকবোর্ড), বিমল বড়ুয়া (টেবিল ল্যাম্প), শাহাদাত হোসেন (পাঞ্জাবি), সন্তোষ ধর (ব্রীজ) ও সোহেল চাকমা (ডালিম)।

 

৪ নং ওয়ার্ডে আবদুল করিম (পাঞ্জাবি), নুর মো. মজুমদার (উট পাখী), নুরুন্নবী (ডালিম), মো. আবু জাফর (ব্ল্যাক বোর্ড), মো. বেলাল হোসেন (ব্রিজ) ও মো. মিজানুর রহমান (টেবিল ল্যাম্প)।

 

৫ নং ওয়ার্ডের অজিত দাশ (পাঞ্জাবি), বাচিং মারমা (পানির বোতল), মো: আমীর হামজা (ব্রিজ), মো. আসাদুল হক (উটপাখী) ও শংকর মুৎসুদ্দী (টেবিল ল্যাম্প)।

 

৬ নং ওয়ার্ডের মো. ইব্রাহীম (উট পাখী), মো. জালাল সিকদার (পাঞ্জাবি), মো. নুর হোসেন (ব্ল্যাক বোর্ড) ও রবি মোহন চাকমা (ঢেড়স)।

 

৭ নং ওয়ার্ডের জামাল উদ্দিন (গাজর), দেবানন চাকমা (পানির বোতল), মনসুর আহমদ (পাঞ্জাবি), মো. নাসির হোসেন (ডালিম) ও মো. মনছুরুল হক-জামায়াত (উট পাখী)।

 

৮ নং ওয়ার্ডের কালায়ন চাকমা (উটপাখী), বিমল বিশ্বাস (ডালিম) এবং ৯ নং ওয়ার্ডে মো. বিল্লাল সেন (পাঞ্জাবি), শেখ মো. মতিউর রহমান (ডালিম) ও সন্তোষ কুমার চাকমা (উটপাখী)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ