• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2015   Monday

লামা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার লামা পৌর-নির্বাচনে রিটার্নিং অফিসার শফিকুর  মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ  দেন।

 

এবার নির্বাচনে  লামা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৯ জনসহ মোট ৪৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

 

মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী জহিরুল ইসলাম(নৌকা),বিএনপি’র প্রার্থী আমির হোসেন(ধানের শীষ) ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন(সাইকেল) প্রতীক পেয়েছেন।

 

সংরক্ষিত ১,২,৩ নং ওয়াডে মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে শ্যামলী বিশ্বাস(কাচি)ঁ, জাহেদা বেগম(বেনেটি ব্যাগ), সাকেরা বেগম(মৌমাছি), মাউ মার্মা(ফ্রগ), রোকেয়া বেগম(আঙ্গুর) ও মিলকী রানী দাশ(পুতুল) প্রতীক পেয়েছেন। ৪,৫, ৬ নং ওয়ার্ডে মরিয়ম বেগম(মৌমাছি), ছপুরা বেগম(আঙ্গুর), জোসনা বেগম(বেনেটি ব্যাগ) ও শাহানাজ পারভীন(কাঁচি), ৭,৮,৯ নং ওয়ার্ডে জাহানারা বেগম(কাঁচি), পারেচা বেগম(আঙ্গুর) ও মাজেদা বেগম পেয়েছেন(মৌমাছি)। 

 

সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতাকারীদের ১নং ওয়ার্ডের বশির আহাম্মদ(টেবিল ল্যাম্প), মোঃ আবু তাহের(পাঞ্জাবি), মোঃ ফরিদ মিয়া(ঢেঁড়স) ও বাবুল দাশ(উট পাখি), ২নং ওয়ার্ডের মোহাম্মদ মুমিনুল ইসলাম(উট পাখি), মোঃ হোসেন বাদশা(ডালিম) ও এম দিদারুল ইসলাম(পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডের মোঃ সাখাওয়াত হোসেন(উট পাখি) ও মোঃ সাইফুদ্দিন(টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডের মোঃ রফিক(উট পাখি) ও মোঃ আনোয়ার পারভেজ(টেবিল ল্যাম্প)।

 

৫নং ওয়ার্ডের আবু সালাম(টেবিল ল্যাম্প), জহির উদ্দিন(ব্রিজ), মোঃ আবুল হোসেন(টেবিল ল্যাম্প), মোঃ রাসেল(পাঞ্জাবি) ও সুবল বড়ুয়া(ডালিম), ৬নং ওয়ার্ডের মমতাজুল ইসলাম(উটপাখি), মোঃ জাকের হোসেন(টেবিল ল্যাম্প) ও মোঃ ফজর আলী(ডালিম), ৭নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন(টেবিল ল্যাম্প), মোঃ সোহরাব হোসেন(উট পাখি) ও মোঃ আজিম(পাঞ্জাবি)।

 

৮নং ওয়ার্ডের মোঃ ইউছুপ-(ডালিম), মোঃ আলাউদ্দিন(উটপাখি), মোঃ শাহজাহান(টেবিল ল্যাম্প) ও আমিনুল ইসলাম(পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে উশৈই থোয়াই মার্মা(পানির বোতল), মং হ্লা চিং মার্মা(উট পাখি) ও মোঃ হাবিল মিয়া(ডালিম) প্রতীক পেয়েছেন। 

 

লামা পৌর-নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুর রহমান বলেন, প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। সকল প্রার্থীকে নির্বাচনী আইন মেনে চলতে তিনি অনুরোধ করেন।

 

তিনি সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রার্থী ও ভোটারদের কাছে সহযোগীতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ