• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজম্মলীগ পৃথকভাবে এ দিবসটি পালন করেছে।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির হানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে হাসপাতাল সড়কস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী।

 

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী।

 

বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ তথ্য ও গবেষনা সম্পাদক সহকারী কমান্ডার মো: হানিফ হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা সভাপতি মো: আব্দুল হান্নান লিটন প্রমূখ। এসময় জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লে´ ভবন প্রাঙ্গনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান  করা হয় । পরে একটি  র‌্যালী বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে আবার মুক্তিযোদ্ধা কমপ্লে´ ভবন প্রাঙ্গনে  গিয়ে শেষ হয় ।

 

অপরদিকে জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজম্মলীগ খাগড়াছড়ি জেলা শাখা উদ্দ্যোগে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

 

নারিকেল বাগানস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দুলাল বড়ুয়া। বক্তব্য রাখেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ জেলা শাখার সাধরন সম্পাদক মো: হাসান, সাংগঠনিক সম্পাদক পংকজ মোহরী। এ সময়  আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ