• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ইউপিডিএফ’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রসিত বিকাশ খীসার বিবৃতি

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2015   Friday

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ নব্য স্বৈরাচারের কবলে পতিত মন্তব্য করে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন দলটির প্রধান প্রসিত বিকাশ খীসা।

 

শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা  বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  প্রসিত বিকাশ খীসা এ আহ্বান জানান।

 

প্রেস বিজ্ঞপ্তিতে প্রসিত বিকাশ খীসা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলের জনগণের সমস্যা বিশেষত সংখ্যালঘু জাতিসত্তা ও সম্প্রদায়ের ব্যাপারে সরকারের গৃহীত কার্যক্রম সবই ষড়যন্ত্রমুলক।

 

তিনি বর্তমান সরকারকে নব্য স্বৈরাচার আখ্যায়িত করে বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন উন্নয়নের ফিরিস্তি ঢাকঢোলে পিটিয়ে প্রচার করা হলেও বাস্তবে  আইন-শৃংখলা বাহিনীর ক্যাম্প সম্প্রসারণ ও নির্মাণ, পর্যটনের নামে পাহাড়িদের জমি অধিগ্রহণ, সেটেলারদের পুনর্বাসন আগের মতোই জোরদার রয়েছে।

 

প্রসিত বিকাশ খীসা বলেন, সাম্প্রতিককালে ফিলিস্তিন সংহতি দিবসে বাধা প্রদান-বর্বরোচিত হামলা-সমাবেশ থেকে ধরপাকড়; বিশ্ব মানবাধিকার দিবস পালনে বাধাদান ও সেটলার লেলিয়ে দিয়ে হামলার ঘটনা এখনও দগদগে হয়ে রয়েছে। হয়রানি, দমন-পীড়ন পার্বত্য চট্টগ্রামে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জন জীবন বাস্তবিক অর্থেই অসহনীয় হয়ে উঠেছে, যা আশি দশকের জ্বালাও-পোড়াও দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়।’

 

দেশের বর্তমান অবস্থা স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে মন্তব্য করে ইউপিডিএফ নেতা প্রদত্ত বার্তায় আরও বলেন,‘ পুলিশ, সাধারণ প্রশাসন, আদালত-বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম সব কিছুতে সরকার দলীয় আধিপত্য কায়েম করেছে।

 

শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে সরকার দলীয় লোকরা কব্জা করে নিয়েছে। দুর্নীতি ও অনিয়মে দেশ ডুবে যেতে বসেছে। সরকার জনগণের জানমাল রক্ষা করতে ব্যর্থ। মুক্ত চিন্তার লোকজন আক্রান্ত ও খুন হচ্ছে। সংখ্যালঘু জাতিসত্তা-সম্প্রদায়, ভিন্ন ভাষা-ভাষী, ধর্মাবলম্বী ও মুক্ত চিন্তার লোকজন এদেশে আর নিরাপদ বোধ করছেন না।’

 

প্রেস বিজ্ঞপ্তিতে পার্টি প্রতিষ্ঠার ১৭তম বার্ষিকীতে ইউপিডিএফ নেতা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নব্য স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রমনা ব্যক্তি, সংগঠনসমূহকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান।

 

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) গঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ