• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

গুইমারায় ২টি দেশীয় তৈরী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2016   Tuesday

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইন্দ্রমনি কারবারী পাড়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করেছে সেনা বাহিনী। সোমবার গভীর রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার  করা হয়েছে।

 

জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪ ফিল্ড আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রাকিব-এর নেতৃত্বে এক দল সেনা সদস্য উপজেলার ইন্দ্রমনি কারবারী পাড়াস্থ একটি জুম ঘরে অভিযান পরিচালনা করেন।

 

এসময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ২টি দেশীয় তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই,১টি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন সেনা সদস্যরা।

 

দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ