• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা লামায় বাগানের রাবার গাছসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে দিল

Published: 28 Jan 2016   Thursday

সন্ত্রীদের দাবীকৃত কোটি টাকা চাঁদা না দেয়ায় বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়ায় গাজী রাবার প্লান্টেশনের রাবার বাগানে ৩দিনের ব্যবধানে রাবার গাছসহ প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির মূল্যবান শিশু গাছ কেটে দিয়েছে একটি সন্ত্রাসী গ্রুপ। এতে সাড়ের ১২ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

 

জানা যায়, বাগান সৃজনের পর থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় ক্ষুব্দ হয় সন্ত্রাসী গ্রুপটি। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে রোববার দিবাগত রাত ১১টার দিকে ৪৫-৫০জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে দা, লাঠি, কিরিচ, লোহার রড ও বন্দুক নিয়ে রাবার প্লান্টেশনে হানা দেয়।

 

এ সময় তারা প্লান্টেশনের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩বছর বয়সী ৫০৮টি রাবার, ৪বছর বয়সী ১২৫টি আকাশমনি ও ১২শ ৭০টি নার্সারীর রাবার চারা গাছ কেটে দেয়। পরে কর্মচারী থাকার দুইটি ঘর ভাংচুরসহ ঘরে রক্ষিত সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এতে বাগান মালিকের প্রায় ১২ লাখ ৬৬হাজার টাকার ক্ষতি হয়। গত এক বছরে তিন দফায় হানা দিয়ে প্লান্টেশনের রাবারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ কেটে দেয় ওই সন্ত্রাসী গ্রুপটি। খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সূত্র আরও জানানয়, এ সময় বাগানের ম্যানাজার মোঃ মাহাবুব হোসেন ও সুপারভাইজার পরিজ্ঞান চাকমা পাশের জঙ্গলে পালিয়ে গিয়ে জানে বেঁচে যায়। এ ঘটনায় গাজী’র রাবার প্লান্টেশনের সিনিয়র ম্যানাজার হাবীবুল আলম ২৭ জানুয়ারী লামা থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গেল ২০১২ সালে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চিংকুমঝিরি এলাকায় প্রায় ২০০ একর পাহাড়ি জমিতে রাবারসহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করে ভোগদখলে আসে গাজী রাবার প্লান্টেশন কর্তৃপক্ষ।


বাগানের পাহারাদার মেনচিং মুরুং ও রুইমিং মুরুং বলেন, সন্ত্রাসীরা মার্মা ও মুরুং ভাষায় কথা বলতে শুনা গেছে। তারা সংখ্যায় বেশি ও হাতে অস্ত্র থাকায় প্রতিবাদ করা সম্ভব হয়নি। প্রায় তিন-চার ঘন্টা তান্ডব চালিয়ে প্লান্টেশনের বিভিন্ন বয়সের ১৯০৩টি গাছ কেটে দেয় সন্ত্রাসীরা। তিনি আরও জানান, এ সময় কর্মচারীদের থাকার দুইটি ঘর দা দিয়ে কুপিয়ে তছনছ করে, ঘরে থাকা চাল, ডাল, লবন, মরিচ থেকে শুরু করে সম্পুর্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। জমি ছেড়ে চলে না গেলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।


বাগানের সুপারভাইজার পরিজ্ঞান চামকা বলেন, বাগান কর্মচারীদের থাকার দুইটি ঘর ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসী গ্রুপটি। এতে প্লান্টেশন কর্তৃপক্ষের ১২ লাখ ৬৬ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে তিনি দাবী করেন।


গাজী’র রাবার প্লান্টেশনের সিনিয়র ম্যানাজার হাবীবুল আলম বলেন, সন্ত্রাসীরা প্রথম আমাদের রাবার বাগানে হামলা গত ২৪ জানুয়ারী। এ ঘটনায় লামা থানায় অভিযোগ দেওয়ার ৩ দিনের মাথায় অভিযোগটি ২৭ জানুয়ারী মামলা হিসাবে এন্ট্রি করে। থানায় মামলা হওয়ার দিন পেরুতেই রাতে উক্ত সন্ত্রসীরা পুনরায় রাবার বাগনে হামলা চালিয়ে হামলা চালিয়ে ২৬৮টি রাবার গাছ, আমগাছ সহ বাগানের মালামল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।


রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়রম্যান ছাচিং প্রু মার্মা গাজী’র রাবার প্লান্টেশনের হামলা, ঘর ভাংচুর ও রাবার গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীকে অবগত করেছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক। ক্ষতিগ্রস্থ রাবার প্লান্টেশন কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি জানান।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ