• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানী মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2016   Sunday

ইংরেজী দৈনিক ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রোববার রাঙামাটি আদালতে মানহানী মামলা করেছেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন । মামলার পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন রাঙামাটি কতোয়ালী থানাকে।

 

জানা যায়, রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুদ্দিন খালেদ-এর আদালতে গতকাল রোববার ডেইলী স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহাহী মামলা করেন রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন। আদালতের বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন কোতয়ালী থানাকে।


মামলার বাদী কাপ্তাই উপজেলার যুবললীগের সভাপতি নাসির উদ্দিন জানান,ওয়ান ইলাভেনের সময় পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে ভাবমুর্তি ক্ষুন্ন করায় এ মামলা দায়ের করেছেন।


মামলার বাদী পক্ষের আইনজীবি পরিতোষ কুমার দত্ত জানান, আদালত এ বিষয়ে রাঙামাটি সদর থানা পুলিশকে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আদেশ দিয়েছেন।


উল্লেখ্য,সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে ওয়ান এলেভেনের সময় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ক্ষমা চান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম,এরপরই তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানহানী মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ