• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

দীঘিনালায় ফুদন্দি ফুল তুম্বাজ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা,দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2016   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালায় ফুদন্দি ফুল তুম্বাজ নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। চাকমা ভাষার বর্ণমালার সাথে মিল রেখে এ পত্রিকার নাম করন করা হয়েছে বলে পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছেন। 

 

বাংলা ভাষায় যার অর্থ হচ্ছে ফুটন্ত ফুলের সুভাষ। পত্রিকা কর্তৃপক্ষের প্রত্যাশা ফুলের সুভাষ নিয়ে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে এই এলাকার সাহিত্য জগত। যেখানে থাকবে না হিংসা হানাহানি কিংবা সাম্প্রদায়িক কোনো উন্মাদনা। এমন এক বুক প্রত্যাশা নিয়ে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।


বাঘাইছড়ি মুখ চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা আনুষ্ঠানিকভাবে এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার শামশুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক লালন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সিএচটি’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিশ্বজিত দাশ গুপ্ত, ফুদন্দি ফুল তুম্বাজ পত্রিকার সম্পাদক কেভি দেবাশীষ চাকমা ও স্থানীয় সাহিত্য অনুরাগী কৃপা রনজন চাকমা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন সাহিত্য পত্রিকা মানুষের মনকে বিকশিত করে। বিকশিত মন মানুষকে ভাল কাজে প্রেরনা যোগায়। তাছাড়াও এই এলাকার সাহিত্য অনুরাগীদের মাঝে যেসব প্রতিভা লুকায়িত রয়েছে সেসব প্রতিভা বিকাশে ফুদন্দি ফুল তুম্বাজ নিঃসন্দেহে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বক্তারা পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রেখে, অসাম্প্রদায়িক দৃষ্টিকোণে অবিচল থেকে সকল সম্প্রদায়ের সাহিত্য অনুরাগীদের সমসুগোগ প্রদানের জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ