• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বনরুপা বাজার থেকে জাল নোটসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটি শহরের বনরুপা বাজার থেকে এক হাজার টাকার ২টি জাল নোটসহ খাইরুল আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর পুলিশ। তার নাম খাইরুল আলম।

 

জানা যায়, বনরুপা বাজারের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে প্রথমে আটক খাইরুল তার দোকানে কাপড় ক্রয়ের জন্য যায়। এসময়সে পকেট থেকে এক হাজার টাকার জাল নোট বের করলে তা জাল নোট হিসেবে সনাক্ত করেন কাপড় ব্যবসায়ী। এসময় খাইরুলকে টাকা নিয়ে চলে চলে যাওয়ার জন্য বলা হলেও পাশের একটি জুতার দোকান থেকে দুইশত টাকার জুতা ক্রয় করে এবং পকেট থেকে এক হাজার টাকার জাল নোট দিয়ে দোকানীর কাছ থেকে আসল আটশত টাকা নেয়। পরে পাশের আরেকটি দোকানে জিনিস ক্রয়ের জন্য গেলে তাকে কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যবসায়ীরা ধরপাকর করে বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির হাতে তুলে দেয়। পরে তাকে পুলিশর কাছে সোপর্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুলের বাড়ী খুলনা জেলায়। তার এক সঙ্গী তাকে  জাল টাকার নোট রাঙামাটিতে স্বল্পদামের জিনিস ক্রয় করে দোকানীর কাছ থেকে আসল টাকা  করে নেওয়ার জন্য পাঠায় বলে জানিয়েছে। সে আরও জানায়,শহরের একটি স্থানীয় হোটেলে আরও দুই-তিনজন তার সঙ্গী রয়েছে। তবে পুলিশ খাইরুলের তথ্যমতে হোটেলে অভিযান চালালেও কাউকে করতে পারেনি।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্চ মুহাম্মদ রশীদ জানায় আসামী খাইরুল থেকে এ বিষয়ে আরো তথ্য বের করার পর জাল টাকার মামলায় কোর্টে চালান দেওয়া হয়েছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ